সুন্দরগঞ্জে পৌর নির্বাচনে জামানত হারালেন ৬ মেয়র প্রার্থী

উপজেলায় পৌরসভা নির্বাচনে জামানত হারালেন ৬ মেয়র প্রার্থী। 
 
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ৮ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে ১২ হাজার ৫০৪ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ১০ হাজার ৪৩৯ জন। নির্বাচন বিধিমালা মোতাবেক জামানত ফিরে পেতে প্রয়োগকৃত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় যাদের জামানত বাজেয়াপ্ত হলো।
 
তারা হলেন- জাতীয় পার্টির আলহাজ্ব মশিউর রহমান, জেপি’র আলহাজ্ব মশিয়ার রহমান, জাসদ’র শাহাদৎ হোসেন সবুজ, স্বতন্ত্র এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, দেবাশীষ কুমার সাহা ও শাহীন আহম্মেদ সবুজ।