চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, শনিবার ভোর চারটার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে তেলকুপি গ্রামের ফেনসিডিল ব্যাবসায়ী বাচ্চু (২৪) অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় ভারতের শ্মশানী ক্যাম্পের বিএসএফের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি বিদ্ধ হন। আহত অবস্থায় তিনি সেখান থেকে ফিরে আসেন। পরে স্বজনেরা তাকে চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যায়।
মনাকষা বিওপির কমান্ডার সুবেদার আখতার হোসেন ও তেলকুপি বিওপির কমান্ডার বলেন, এ খবর আমরাও শুনেছি কিন্তু কোন সত্যতা পায়নি।’