সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত হযরত আলী তালুকদার (৭০) উপজেলার বড়হর গ্রামের নামদার আলী তালুকদারের ছেলে।
 
শনিবার সকাল সাতটার দিকে উপজেলার পাটধারী গ্রামে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক পার হচ্ছিলেন হযরত আলী । এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় মামলা হয়েছে।