ময়মনিসংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন।
শনিবার সকালে কিশোরীকে মুমূর্ষু অবস্থায় জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
ওই কিশোরীর বোন জামাইয়ের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না।
জানা গেছে, উপজেলার কুশমাইল গ্রামের ওই কিশোরী (১৪) ভালুকার ভরাডোবা থেকে বাসে করে ৩০ ডিসেম্বর ফুলবাড়ীয়ায় যাচ্ছিলেন। এ সময় গাড়ির সহকারী আনোয়ারুল হক তাকে ফুসলিয়ে চাঁদপুরে নিয়ে যায়। এরপর গোদাপাড়ায় একটি রেন্ট্রি বাগানে আটকে রেখে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ ৫/৬ জন দুইদিন ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। ৩১ ডিসেম্বর ভোরে ওই কিশোরীকে একটি মসজিদের কাছে মুমূর্ষু অবস্থায় ফেলে যায় তারা।
মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খলিলুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।