পানিভর্তি বালতির ভিতর পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বন্দরের কামাতপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইছামনি (২) বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রগতি প্রোগ্রামের চিলাহাটির শাখার কর্মকর্তা ইসরাইল হোসেনের মেয়ে।
ইছামনির মা শম্পা বেগম জানায়, শনিবার সকালে বাথরুমে রাখা পানিভর্তি একটি বড় বালতির মধ্যে পড়ে যায় ইছামনি। এ সময় তিনি ঘরে ছিলেন না। সকাল ১০ টার দিকে ঘরে ঢুকে মেয়েকে না দেখতে পেয়ে খুঁজতে থাকেন। পরে বাথরুমের পানিভর্তি বালতিতে ইছামনির পা উপরদিকে দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে স্থানীয় চিকিৎসালয়ে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা তোজাম্মেল হোসেন (৫৫) বলেন, ইসমাইল হোসেন বাড়ি পাবনারসদরের কাজিকাটায়।