রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রির দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তার বিরুদ্ধে আরো দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
শনিবার বিকালে উপজেলার কিশোরপুর পদ্মা নদীর ঘাটে উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত মিজানের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে। এবং তার ভাই জেলা আওয়ামী লীগের নেতা। এলাকায় বাবা ও ভাইয়ের রাজনৈতিক আধিপত্য বিস্তার করে দীর্ঘদিন ধরে তিনি উপজেলাধীন ওই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।