ত্রিশালে যুবলীগ সদস্য হত্যা

নবনির্বাচিত মেয়রসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, আটক- ২

ময়মনসিংহের ত্রিশালে যুবলীগ সদস্য পারভেজ হত্যায় ত্রিশাল থানায় মামলা হয়েছে ।  শনিবার রাতে নিহতের পিতা ইব্রাহিম বাদী হয়ে ত্রিশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র এ.বি.এম আনিছুজ্জামান আনিছসহ ১৫ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন। 
এ ঘটনায় জড়িত সন্দেহে ত্রিশাল থানা পুলিশ সদর ইউনিয়নের চিকনা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে  মাজহারুল ইসলাম সুমন ও মৃত সমর আলী  ফকিরের ছেলে চান মিয়াকে  আটক করেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মনিরুজ্জামান জানান, আটককৃতরা যুবলীগ কর্মী ।

উল্লেখ্য শুক্রবার রাতে যুবলীগ সদস্য পারভেজকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ।