কুষ্টিয়ার মিরপুরে সড়কে গণ ডাকাতি

মিরপুরে সড়কে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রোড় সংলগ্ন এলাকায় ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাতদল সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে গণ ডাকাতি করে।
 
ওই সময়ে ডাকাতদল পোড়াদহ কাপড়ের হাটের একটি বাস, ঢাকা থেকে মেহেরপুরগামী জিআর পরিবহন (ঢাকা মেট্রে ব-১৪-৬৫৫৫) ও মেহেরপুর থেকে ঢাকাগামী জিআর পরিবহনের অপর একটি গাড়ী (ঢাকা মেট্রে ব-১৪-৬৫৫৪) সহ শ্যামলী পরিবহন, মাইক্রোবাস ও পিকআপে গণ ডাকাতি চালায়।
 
এ সময় ডাকাতদল যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিভিন্ন মুল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
 
এ ব্যাপারে জিআর পরিবহন (ঢাকা মেট্রে ব-১৪-৬৫৫৫) গাড়ীর সুপারভাইজার জাহাঙ্গীর বলেন, ডাকাতদল পিকআপ ভ্যান দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহনে গণ ডাকাতি করে। এ সময়ে তারা যাত্রীদের মারধর করে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। প্রতিনিয়ত এই সড়কে ডাকাতি হওয়ার কারণে আমারা পরিবহনে ঢাকা থেকে এসে যাত্রীদের নিয়ে মেহেরপুরে যেতে অনেক সংঙ্কাবোধ করি। ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগি মহল ও এলাকাবাসী আইন-শৃংখলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছে।