বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়ম ভঙ্গ করে মানি লন্ডারিং করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা এবং অন্যান্য বিদেশি খেলোয়াড়দের সম্মানী পরিশোধের ব্যাপারটির সঙ্গে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠছে।
নিয়ম রয়েছে যে, বিপিএলে বিদেশি খেলোয়াড়দের বেতন পরিশোধ করতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন যে, বিদেশি মুদ্রায় বিদেশি খেলোয়াড়দের সম্মানী দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের অনুমতি না নিয়ে। এ ব্যাপারটিকে মানি লন্ডারিং হিসেবে গণ্য করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে অনুষ্ঠিত বিপিএলের তৃতীয় আসরে মোট ৬৫ জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন। আয়োজকরা অক্টোবর মাসে দল গঠন করেছিল লটারির মাধ্যমে। যে দলগুলোতে এসব বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন ৩০ হাজার থেকে ৭০ হাজার মার্কিন ডলার সম্মানিতে। আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে, তারা এসব বিদেশি খেলোয়াড়কে সম্মানি প্রদান করেছে কিন্তু তা স্পষ্ট করা হয়নি।