সরাইলে দু’দলে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সৈয়দটুলা গ্রামে জমি থেকে ধান অানাকে কেন্দ্র করে দু’ দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এসঅাই আবদুল অালীম ও ৪ কনস্টেবলসহ ২৫ জন আহত হয়েছেন। 
 
অাহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
 
পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে অানার লক্ষে এক রাউন্ড কাদানে গ্যাস ও ১৩৮ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করে। 
 
ওসি অালী অারশাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।