ফন গালের সোয়ানসি জয়

ওয়েইন রুনির দারুণ এক গোলে সোয়ানসি সিটিকে ২-১ গোলে জয় পেয়েছে  ম্যানচেস্টার ইউনাইটেড। ফন গাল দায়িত্ব নেয়ার পরে এই প্রথম সোয়ানসিকে হারালো ম্যানইউ।
 
এর আগের তিনবারের মুখোমুখি লড়াইয়ে তিনবারই এই স্কোরলাইনে পরাজিত হয়েছিল। গত নভেম্বরের পর থেকে জয়হীন ম্যানইউ এর জন্য স্বস্তির সুবাতাস হয়ে এসেছে এই জয়।
 
গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে ৪৭তম মিনিটে সাফল্যের দেখা পান ইউনাইটেডের অ্যান্থনি মার্শাল। ডান দিক থেকে ওয়েলসের মিডফিল্ডার অ্যাশলে ইয়াংয়ের ক্রসে হেড করে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। ৬৪তম মিনিটে ভাগ্যগুণে বড় বাঁচা বেঁচে যায় ইউনাইটেড। ফরাসি মিডফিল্ডার আন্দ্রে আইয়ুর হেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পরাস্ত করলেও পোস্টে বাধা পায়। ছয় মিনিট পরেই অবশ্য ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দেন গিলফি সিগার্ডসন। দারুণ এক প্রতি-আক্রমণে হেড করে স্বাগতিকদের এগিয়ে দেন আইসল্যান্ডের এই মিডফিল্ডার।
 
অধিকাংশ সময় বল দখলে রাখা ফন গালের শিষ্যরা খানিক বাদে আবারও সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান। ৭৭তম মিনিটে মার্সিয়ালের বাড়ানো বলে ফ্লিক করে ফের দলকে এগিয়ে দেন ওয়েইন রুনি। শেষ পর্যন্ত এ ব্যবধান ধরে রেখেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সফলতম দলটি।
 
এ জয়ে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া দলটি। অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তাদের এ জয়ে এবং দিনের অন্য ম্যাচে লেস্টার সিটি পয়েন্ট হারানোয় আর্সেন ওয়েঙ্গারের দলের শীর্ষস্থান মজবুত হয়েছে, তাদের পয়েন্ট ৪২ বোর্নমাউথের সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে লেস্টার। আসরের চমক জাগানো দলটির পয়েন্ট ৪০। গোল.কম।