বেতন বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের সড়ক অবরোধ

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী-অভিভাবকরা বেতন বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কাকরাইলে এ কর্মসূচি পালন করেন তারা। 
 
IMG0
 
এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। ফলে বিভিন্ন গন্তব্যের মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। 
 
IMG1
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ‍অভিভাবকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।