লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে আদিতমারী স্বর্নামতি সেতু এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আকতার ইত্তেফাককে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলার স্বর্নামতি সেতু এলাকায় মহাসড়কের পাশে মাটি চাপা দেয়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কাদামাটি ও শরীররে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ আরও জানায়, গভীর রাতে কে বা কারা তাকে হত্যা করে লাশ বালু দিয়ে ঢেকে রেখেছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।