নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁর পোরশায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হাসেম আলী (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন। রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত হাসেম আলী উপজেলার কোলাডাংগা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
 
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, একই উপজেলার কোলাডাংগা সুফিয়া বেগম, হাসনেয়ারা ও কাশিয়াডাংগা গ্রামের মো. তাজামুল ও আরিফা বেগম।
 
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন কামাল জানান, সকালে নিহত হাসেম আলীর খালুর জানাজায় ভোলাহাট থেকে ভটভটি যোগে জেলার সাপাহার উপজেলার করমুডাংগা গ্রামে যাচ্ছিলেন। যাওয়ার সময় সকাল ৯ টার দিকে পোরশার হাতিখোঁছা বিলের ব্রিজের কাছে এসে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসেম আলীর মৃত্যু হয়। 
 
এ ঘটনায় থানায় এটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।