চৌগাছায় নারী শ্রমিকের লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় ইট ভাটা থেকে শরিফা (৩৬) নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের ফারজানা ব্রিকস থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।  
 
নিহত শরিফা খুলনার পাইকগাছা উপজেলার বারুলিয়া গ্রামের লাল্টুর স্ত্রী এবং ইদ্রিস আলীর মেয়ে। 
 
একটি সূত্র জানিয়েছে, এলাকার কিছু দুর্বৃত্ত শনিবার সন্ধ্যায় শরিফাকে ধর্ষণ করলে লজ্জায় ও অপমানে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। 
 
এ ব্যাপারে জানার জন্য আব্দুল মান্নানের সেল ফোনে বারবার যোগাযোগ করলেও তিনি রিসিভ করেননি।
 
চৌগাছা থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।