নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের নিচে কাটা পড়ে গাজী রহমান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌনে ৯টায় উপজেলার অতীতপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বারহাট্টা উপজেলার গোড়াউন্দ গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বারহাট্টা উপজেলার অতীতপুরে গাজী হোসেন রেললাইন পার হওয়ার সময় পা পিছলে লাইনের উপর পড়েন। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেসে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।