'অবৈধ দখলদারদের ছাড় নয়'

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, যারা রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধভাবে রাস্তা দখল করে আছেন। তাদের আর ছাড় দেয়া হবে না। র‌্যাবের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
রবিবার রাজধানীর টিকাটুলীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)-৩ এর কার্যালয়ে র‌্যাবের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
IMG0
সভায় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, আমরা ইচ্ছে করলে কয়েক ঘণ্টার মধ্যে সব পরিষ্কার করে ফেলতে পারি। এবার দক্ষিণ সিটি করপোরেশনের সহায়তায় রাস্তার পাশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।