ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ আটক ২৯ বাংলাদেশি নারী ও পুরুষকে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
শনিবার রাতে রাতে তাদের হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে ৪ শিশু ৮জন নারী ও ১৭ জন পুরুষ। প্রসঙ্গত, শনিবার ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির বিএসএফ তাদের আটক করে।
তারা চট্রগ্রাম, কক্সবাজার, বাগেরহাট, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা গেছে, ভালো আয়-রোজগারের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়।
বিএসফফের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কারণে তাদেরকে পুলিশে না দিয়ে তাদেরকে সরাসরি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিতে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক(এএসআই)আশরাফ হোসেন জানান, আটকদের রবিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।