মেহেরপুরে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন ।
 
রবিবার বিকেলে আমঝুপি বাজারে সামিউল টাওয়ারের সামনে যোগদান অনুষ্ঠানে বিএনপির এসব নেতা-কর্মী সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের ফুলের মালা গলায় নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকৃত নেতাদের মধ্যে রোকুনুজ্জামান, জান্নতুল ফেরদৌজ, জহুরুল ইসলাম বক্তব্য রাখেন।
 
এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন চুন্নু, জেলা যুবলীগের আহ্বয়াক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আশরাফুল ইসলাম ও জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর।
 
এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।