টাঙ্গাইলের ভূঞাপুরের পেীরশহরের কাজল সিনেমা হলের পাশ থেকে সোমবার বেলা ১২টার দিকে পরিত্যাক্ত অবস্থায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, স্থানীয় লোকজন বোমা স্বদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দিলে ভূঞাপুর থানার এসআই রেজাউল করিম বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে সেটি পরীক্ষা-নিরীক্ষা শেষে খোলা হলে ইয়াবার প্যাকেট দেখা যায়। পরে ইয়াবাগুলো বের করে গণনা করলে মোট এক হাজার ইয়াবা পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।