শৈলকুপায় ৩ শিশুর পরিবারে মাতম

জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে ৩ শিশুর পরিবারে চলছে শোকের মাতম। সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে পরিবারের সদস্যরা। এমন ঘটনায় আশপাশের মানুষও বাকরুদ্ধ হয়ে পড়েছে।

 

এদিকে ঘাতক ইকবাল হোসেনের শাস্তি দাবিতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে চার রাস্তার মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

 

প্রসঙ্গত, পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় কবিরপুর গ্রামের  গোলাম নবীর ছেলে ইকবাল হোসেন তার ছোটভাই দেলোয়ার হোসেনের দুই ছেলে মোস্তফা সাফিন (৯) ও মোস্তফা আমিন (৭) এবং ভাগ্নে মাহিমকে (১২) পিটিয়ে মারাত্বক আহত করে। পরে ঘরের দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে ২ দুই ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যায় মাহিম। ঘটনার পর এলাকাবাসী ইকবাল হোসেকে গণপিটুরি দিয়ে পুলিশে সোপর্দ করে।