পাঁচবিবিতে পৃথক ঘটনায় দুইজন খুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ওবায়দুর ইসলাম (৩৬) ও বড়পুকুরিয়া গ্রামের আলহাজ নুরুল ইসলাম (৫০)।
 
প্রথম ঘটনা
ওবায়দুরের স্ত্রী দুলালী জানান, সোমবার ভোর পাঁচটার দিকে তার স্বামীকে কে-বা কাহারা হত্যার পর লাশ দরজার সামনে ফেলে যায়। প্রসঙ্গত, এক মাস আগে ওবাইদুর ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হন। পুলিশ জানায়, তার গলায় দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
 
দ্বিতীয় ঘটনা
ভোর সাড়ে ছয়টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড়পুকুরিয়া গ্রামে আলহাজ্ব নুরুল ইসলামকে হত্যা করেছে প্রতিপক্ষরা।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।