চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই হাজার ৪৫০ টি ভারতীয় উন্নতমানের শাড়ি, ৪৫০ টি থ্রিপিস, ১১৭ টি ভারতীয় শাল ও এক হাজার মিটার থান কাপড়সহ একটি ট্রাক জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় ৪-৫ চোরাচালানী পালিয়ে গেছে।
বিজিবি জানায়, সোমবার ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ এসব মালামাল আটক করা হয়। আটক মালামালের আনুমানিক মূল্য দুই কোটি ১৮ লক্ষ এক হাজার টাকা।
চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।