নারায়ণগঞ্জে ফতুল্লার পোস্ট অফিস এলাকায় আমিন ডাইং ফ্যাক্টরিতে গ্যাসের পাইপ বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- সাব্বির, শাহাজালাল, রাসেল ও নান্নু। তাদের প্রথমে নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, আমিন ডাইং ফ্যাক্টরিতে শ্রমিকরা সিগারেট পান করে গ্যাস লাইনের পাইপের সামনে ফেললে পাইপ লিকেজ হয়। এতে আগুন ধরে বিস্ফোরণ হয়ে ৫ শ্রমিক দগ্ধ হন।
ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় খোঁজখবর নেয়া হচ্ছে।