সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীর গাও’র দূর্বাকান্দা গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ হয়।
জানা গেছে, দূর্বাকান্দা প্রামের সামির উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়ার সঙ্গে একই গ্রামের বিলাত আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর ও দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।