নেত্রকোনার পূর্বধলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীনের ব্যবহৃত মোটরসাইকেলটি সোমবার দুপুরে চুরি হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুরে সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করে উপজেলা পরিষদ সংলগ্ন স্টেশান রোডস্থ নিজ বাস ভবনের আঙ্গিনায় তার ব্যবহৃত লাল রংয়ের ডায়াং ৮০ সিসি, মডেল-অউ-৮০ চেসিস নং- ১০০৪১৩২৪১ ইঞ্জিন নং- ৯০৫৪০৬৩২ মোটর সাইকেলটি তালাবদ্ধ করে রাখেন। পরে তিনি বাসার ভেতরে যান। কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি পূর্বধলায় মোটরসাইকেল চুরির ঘটনা আশংকাজনকহারে বৃদ্ধি পাওয়ায় মোটরসাইকেল মালিকরা উদ্বিগ্ন অবস্থায় আছেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।