কেরাণীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের টেগুরিয়া বাগবাড়ি এলাকার রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।