ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন। পুলিশ এ সময় ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নন্দনপুর গ্রামে সদর থানার এসআই ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ আসামি ধরতে অভিযানে যায়। এ সময় আসামির আত্মীয় স্বজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি চালায় এবং তিনজনকে আটক করে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।