মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসচাপায় অজ্ঞাত (২৪) এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী কোনো বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের এএসআই জাহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।