জয়পুরহাটে একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডে তিন হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদর উপজেলার পুরানাপৈল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে পোল্ট্রি ফার্মের মালিক কামরুজ্জামানের সোনালী জাতের তিন হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে।
তিনি জানান, বিদ্যুৎ গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে।