বরিশাল সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ ওরফে হাজী শহীদকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে তাকে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আটক করে নিয়ে গেছে।
কিন্তু র্যাব-৮ এর পক্ষ থেকে এ ব্যাপারে রাত আটটা পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।