মাগুরার পারনান্দুয়ালীয় পিকআপ ভ্যানের ধাক্কায় সৈয়দ এনামুল হক (৬৫) নামের এক গ্রামপুলিশের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক শহরের পারনান্দুয়ালী গ্রামের মুন্সীপাড়ার বাসিন্দা। এনামুল কছুন্দি ইউনিয়নের গ্রামপুলিশের কাজ করতেন বলে তিনি জানান।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক আবু হেনা জানান, সকাল ৮টার দিকে পারনান্দুয়ালী এলাকায় সংবাদপত্রবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান এনামুল হককে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।