সাতক্ষীরায় হিজড়াকে শ্বাসরোধে হত্যা

সাতক্ষীরায় শিমুল (২২) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিমুল ওই গ্রামের আব্দুল হাকিমের সন্তান। 
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিমুলকে রাতে শ্বাসরোধে হত্যা করে শিকড়ী গ্রামের রাস্তার ওপর ফেলে রাখা হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিমুলের ভাই আক্তার হোসেন সদর থানায় সেলিম নামে তৃতীয় লিঙ্গের অপর এক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।