ভালুকায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়িতে পূর্বাশা সিএনজি স্টেশনে গ্যাস নিতে এসে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত কোবাদ হোসেন (৪০) ওই সিএনজি স্টেশনের একজন কর্মচারী ছিলেন। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
ভালুকা থানার ওসি মামুনুর রশিদ জানান, বুধবার বিকেল ৪টার দিকে স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরির একটি পিকআপভ্যান গ্যাস নিতে ওই সিএনজি স্টেশনে আসে। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরিতে হলে এতে ঘটনাস্থলেই কোবাদ হোসেন মারা যান। 
 
পুলিশ সুপার মঈনুল হক জানান, আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।