বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো ৩০০ বছরের ঐতিহ্যবাহী জাপানী সিরামিক প্রতিষ্ঠান 'আসাহি এইতো'। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে জাপানী এই সিরামিক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাপান বাংলাদেশের অ্যাম্বাসেডর হিরোইয়াসু ইযুমি।
তিনি বলেন, 'একক দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগে জাপান প্রথম এবং এগিয়ে। সেখানে বাংলাদেশের বাজারে জাপানী কোম্পানি হিসেবে আসাহি এইতো এর যাত্রা শুরুতে আমি প্রতিষ্ঠানটিকে স্বাগতম জানাচ্ছি'। পাশাপাশি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট কজি মাচিমত নিজের বক্তব্যে বলেন, 'আমরা বাংলাদেশে আজ থেকে যাত্রা শুরু করলাম। আমাদের পণ্য গ্রাহকদের কাছে সহজলভ্য হবে এবং তারা পছন্দ করবে সেটাই আমাদের বিশ্বাস'।
এছাড়াও সুবাসার প্রেসিডেন্ট মাসাহিতো সিমোজো বলেন, 'গ্রাহকদের কাছে দ্রুত পৌছানোর জন্য আমরা বাংলাদেশে শাখা চালু করেছি। আমরা শুধু বিক্রয় করার জন্য আসিনি, গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য'। বাংলাদেশের বাজারে এখন থেকে প্রতিষ্ঠানটির স্যানেটারি ওয়্যার আইটেম অ্যান্ড এক্সসরিস পাওয়া যাবে। অনুষ্ঠানে জমকালো জাপানী মিউজিক পরিবেশন এবং নৈশ ভোজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ‘বর্ষায় ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন সব কিছু করবে’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশের অ্যাম্বাসেডর হিরোইয়াসু ইযুমি, আসাহি এইতো এর গ্লোবাল প্রেসিডেন্ট কজি মাচিমত, সুবাসার প্রেসিডেন্ট মাসাহিতো সিমোজো, রাজউকের ডিরেক্টর ডেভেলমেন্ট নগরবিদ মো. আশরাফুল ইসলাম, সুবাসা ওভারসিস ডিভিশনের জিএম এস এম ওয়াসিউল ইসলাম, সুবাসার ওভারসিস ডিভিশনের সিনিয়র ম্যানেজার মো. ফয়সাল আহমেদ ভূইয়া, আসাহি এইতো এর ডিস্ট্রিবিউটর মারুফ রহমান রাতুল এবং আবু হুরাইরা।
ইত্তেফাক/জেডএইচডি