খুলনায় বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার, আটক ২

খুলনা মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই জামায়াত কর্মীকে আটক করা হয়।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবারের হরতালের সমর্থনে খুলনা মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে প্রস্তুতি চলছে- এমন খবর পেয়ে বুধবার রাতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে পুলিশ বিপুল পরিমাণ জিহাদী বই, ব্যানার-ফেস্টুন ও জামায়াত-শিবিরের সদস্য ফরম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অফিস সহকারি আব্দুল হালিম ও মোকাদ্দেস আলীকে আটক করা হয়েছে।