দিনাজপুরে বেইলি ব্রিজ ভেঙে ২ ট্রাক নদীতে

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী বাজারের বেইলি ব্রিজ ভেঙে দু’টি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে চালক মাসুদসহ দু’জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনার পরপরই ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। 
 
তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি। তবে, দুর্ঘটনার পর দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
 
দুর্ঘটনার স্থলে উপস্থিত পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি পঞ্চগড় থেকে পাথর নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল।