চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সীতাকু-, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামি রয়েছে ৬২ জন। এদের মধ্যে জামায়াত শিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছেন।
অভিযানের সময় লোহাগাড়া উপজেলা থেকে এক হাজার পিস এবং পটিয়া থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।