গাংনীতে লাঠির আঘাতে আহত কৃষকের মৃত্যু

প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সাদ আহমেদ নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ৯ টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে হাড়াভাঙ্গা বাগান পাড়া এলাকায় (জ্বালানি কাজে ব্যবহৃত ) খড়ি কুড়ানো কেন্দ্র করে একই পাড়ার মকবুল হোসেনের ছেলে শ্যামলের সাথে বাকবিতণ্ডা হয় সাহ আহমেদের। পরে শ্যামল লাঠি দিয়ে সাদ আহমেদকে আঘাত করলে মারাত্বক আহত হন তিনি। পরে আহত সাদ আহমেদকে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
এ ঘটনার পর থেকে অভিযুক্ত শ্যামল পলাতক রয়েছেন। সাদ আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম। 
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন বিষয়টি শুনেছেন বলে জানান।