সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

 
সুনামগঞ্জের শাল্লায় পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আবদুর জলিল মিয়া (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
 
জলিল মিয়া উপজেলার কামারগাঁও গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, কামারগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তাহের মিয়ার সঙ্গে একই গ্রামের আবদুর জলিল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই জলিল মিয়া মারা যান।
 
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।