গাংনীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

গাছের ডাল কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আহ চাঁদ আলী মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহীর সিডিএম নামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
নিহত চাঁদা আলী মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা বাগানপাড়া এলাকার হোসেন আলী সরকারের ছেলে।
 
নিহত চাঁদ আলীর স্ত্রী শরিফা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাড়াভাঙ্গা গ্রামের মকবুল হোসেনের স্ত্রী আসমানী খাতুন আমাদের জমিতে আম গাছের ডাল কাটেন। এ সময় চাঁদ আলী তাকে নিষেধ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসমানী খাতুন এবং তার ছেলে শ্যামল গাছের ডাল ও হাতে থাকা দা দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী সিডিএম ক্লিনিকে হস্তান্তর করা হয়।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজাহার দেয়া ছিল। 
 
নিহতের ভাই ফিরোজ আহমেদ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বাড়ি ফেরা হবে।