দর্শনা সীমান্তে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ৭৬ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ'র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন- দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এবং ভারতের পক্ষে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি গুরপ্রিট।
বৈঠকে সীমান্তে মানুষ হত্যা বন্ধ, নারী-শিশু পাচার, মাদকসহ বিভিন্ন চোরাচালানি রোধে আলোচনা হয়।