ঢাকার নবাবগঞ্জ উপজেলা নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিড়ির র্যালিং ভেঙ্গে ৬ ছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ইস্রাফিল (১৩), আহাত (১৩), আবির হোসেন (১৩), রাতুল ইসলাম লিজন (১৩), সবুজ বাড়ৈ (১১) ও রাতুল হাসান (১২)।
জানা গেছে, বৃহস্পতিবার দুুপুরে স্কুলে ছুটির পর ছাত্ররা নামতে গেলে সিড়ির র্যালিং ভেঙ্গে যায়। এ সময় ৬ ছাত্র আহত হয়। পরে শিক্ষকের দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলার হলি কেয়ার হাসপাতালে ভর্তি করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।