আম বয়ানের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা আগামীকাল শুক্রবার ফজর নামাজের পর শুরু হবে। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ে আখেরী মোনাজাত আগামী রবিবার অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় পর্যায়ে ইজতেমা ১৫ জানুয়ারি শুরু হবে এবং আগামী ১৭ জানুয়ারি আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইজতেমায় আগত মুসল্লীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
ধর্মপ্রাণ মুসল্লীগণ ইতোমধ্যে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। তারা রেলপথ, সড়কপথ, নৌপথ এবং অনেকে পায়ে হেঁটে ইজতেমাস্থলে আসছেন।
খবর বাসসের।