বানারীপাড়ায় আরো ১১৭ টি পরিবার বিদ্যুৎসংযোগের আওতায়

বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে ১১৭ টি পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। পল্লি বিদ্যুৎ সমিতির শুভ গ্রাম বিদ্যুতায়নের আওতায় এসব পরিবার বিদ্যুৎসুবিধার আওতায় আসলো।
 
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গঙ্গামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘২০১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়ার জন্য মহা পরিকল্পনা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুন উর রশিদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যু সমিতি-২’র জিএম হেম চন্দ্র বৈদ্য, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বরিশাল পল্লী বিদ্যু সমিতি-২’র বানারীপাড়া সাব স্টেশনের এজিএম কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু ও ওসি জিয়াউল আহসান।
 
এ সময় অন্যান্যের মধ্যে ইলুহারের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।