১৫ বছর আগের সেঞ্চুরিয়ানের স্মৃতিকে সিডনিতে ফিরিয়ে নিয়ে আনতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। সিডনিতে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টের তিন দিনেরও অধিকাংশ সময় ভেসে যায় বৃষ্টিতে।
পঞ্চম দিনে সফরকারীরা ৩৩০ রানে অল আউট হওয়ার পর মরা টেস্টটিকে বাঁচিয়ে তুলতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডারকে একটি প্রস্তাব দিয়েছিলেন স্মিথ। কোন রান না করেই ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার সুযোগ দেবে অজিরা। এরপর ৩৩০ রানের সঙ্গে আরো কিছু রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ ৭০ ওভারে অস্ট্রেলিয়াকে ৩৭০ রানের টার্গেট দিবে।
কিন্তু প্রস্তাবটি রাখার সাহস করেননি হোল্ডার। ফলে ব্যাটিংয়ে নামে অজিরা। খুনে ব্যাটিংয়ে ৮২ বলে সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। শেষ দিনেও দুইবার বৃষ্টির হানায় শেষ পর্যন্ত ড্র হয় টেস্টটি। ম্যাচ শেষে এ নিয়ে হতাশা ফুটে ওঠে স্মিথের কণ্ঠে।