রাঙামাটিতে বাস উল্টে আহত ৩২

রাঙামাটিতে যাত্রীবাহী একটি বাস উল্টে ৩২ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রেডিও স্টেশন এলাকায় বাসটি উল্টে যায়। 
 
আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা রাঙামাটির সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা জানান, আহতদের দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে। চারজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
 
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রশিদ জানান, রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে বাসটি রেডিও স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।