ফরিদপুরের নগরকান্দায় স্বামীর বসতঘর থেকে এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তালমা বাজার সংলগ্ন ত্রিবেদী বাড়ীর দিলীপ কুমার ত্রিবেদীর পুত্র প্রদিপ কুমার ত্রিবেদী নন্দনের স্ত্রী দেবিকা ব্যানার্জির (২০) লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায় মাত্র ২৩ দিন আগে নন্দন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কলেজ পাড়ার সুকুমার ব্যানার্জির মেয়েকে বিয়ে করে। নিহতের বাবা সুকুমার বলেন, মাদকাসক্ত প্রদিপ বিয়ের পর থেকেই আমার মেয়েকে যৌতুকের জন্য শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। আমার মেয়ে মোবাইলে নির্যাতনের কথা জানাতো। নির্যাতনের খবর পেয়ে মেয়েকে নেওয়ার জন্য রওয়ানা হয়ে পথিমধ্যে মৃত্যুর খবর পাই।
ওসি আফসার উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ইউডি মামলা হয়েছে, এটা হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।