ময়মনসিংহে নীল সাগর গ্রুপ মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা

ময়মনসিংহে 'নীল সাগর গ্রুপ মিনি স্কাই ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এভারেস্ট একাডেমি ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফাস্ট গেট থেকে ওই দৌড় প্রতিযোগিতার শুরু হয়।
 
সকাল ৮টার দিকে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এভারেস্ট একাডেমি অ্যান্ড এভারেস্ট ফাউনেডশনের চেয়ারম্যান মুসা ইব্রাহীম। ম্যারাথনটি বাকৃবি ক্যাম্পাস হতে শুরু হয়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে ময়মনসিংহ জয়নুল আবেদীন উদ্যানে গিয়ে শেষ হয়। পরে জয়নুল আবেদীন উদ্যানের প্রধান ফটকের সামনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 
 
এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 
 
উল্লেখ্য, ওই প্রতিযোগিতায় ময়মনসিংহ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।