গৌরীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে উপজেলাধীন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ঝাউগাই নামক স্থানে মধ্য বয়সী ওই নারীর লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
 
গৌরীপুর থানার এএসআই সাইদুর রহমান জানান, গাড়ীর চাকায় পিষ্ট হয়ে লাশটির বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহতের গায়ের রং শ্যামলা। পরনে ছিল হলুদ রংয়ের প্রিন্টের শাড়ি আর খয়েরি রংয়ের পেডিকোট। মাথায় আধাপাকা চুল।
 
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার মোর্শেদ জানান, লাশটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ময়মনসিংহ পৌরসভার মেয়রের কাছে আবেদন করা হয়েছে। একটি মামলা হয়েছে।